বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ ( আইজিএ) কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ।
মঙ্গলবার (১১ই এপ্রিল ) বেলা ১১ টায় বিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ফ্যাশন ডিজাইনার , হস্তশিল্প ও শতরঞ্জি ট্রেডের ১৭ তম প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও ছয় লক্ষ টাকার চেক বিতরণ করেন।