বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ বিরামপুর উপজেলা পরিদর্শণ পূর্বক মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল )বিকেল তিনটায় উপজেলা চত্বরে নবাগত জেলা প্রশাসককে ফুলদিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারি পুলিশ সুপার (প্রবি) গোলাম মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, ২ নং-কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, বিরামপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি জালাল উদ্দীন রুমী, সাংবাদিক মাহমূদুল হক মানিক প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সকলের সাথে পরিচয়পর্ব ও মত বিনিময় শেষে উপজেলা পরিষদ নবনির্মিত মডেল মসজিদ পরিদর্শণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।।