বিরামপুর ((দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১৮ই এপ্রিল) দিনাজপর-৬ নির্বাচনী এলাকায় (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) উপজেলায় হতদরিদ্র দিনমজুর ছিন্নমূল মানুষের মাঝে পৃথক পৃথক স্থানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় তিনি উপস্থিত থেকে বিভিন্ন স্থানে মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুরে উপজেলা বিএনপির সভাপতি,সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী হতদরিদ্র দিনমজুর মানুষের মাঝে বিতরণ করেন ।