ফারজুল ইসলাম
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে খালাশপীর আদর্শ ইসলামি হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।
ইফতার ও দোয়া মাহফিলে অত মাদরাসার দায়িত্বরত মহতামিম মাওলানা রায়হান কবির বলেন, শুভসংঘ পীরগঞ্জ শাখা যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়।
তাদের এই কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণাদায়ক। তারা প্রতি বছরই আমাদের মাদরাসায় ইফতার মাহফিলসহ মাদরাসার এতিম বাচ্চাদের উদ্দেশে বছরে তিন-চারবার খাওয়ার আয়োজন করে থাকেন। সে জন্য আমরা কৃতজ্ঞ।দোয়া করি সামনে যাতে এরকম মানবিক কাজে তারা মানুষের পাশে দাঁড়াতে পারে।
পীরগঞ্জের শুভসংঘের সভাপতি আহসান হাবীব বলেন, আমরা যতটুকু পারি চেষ্টা করি মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে। এখানে ইফতারের আয়োজন করার মূল কারণ এতিম বাচ্চারা যেন একটু ভালো-মন্দ যেন খেতে পারে। তাদের কারো বাবা নেই, কারো মা নেই এবং কেউ বা দরিদ্র পরিবারের সন্তান। রমজান মাসে তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জুলজফিকার হায়দার আলী, মননুজান খাতুন ও হাবীব।
আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি আহসান হাবীব,
সহ সভাপতি রুজবেল আহম্মেদ,সাধারণ সম্পদক মোঃ ফারজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শরিউত উল্লাহ,দপ্তর সম্পাদক রিয়েল মাহফুজ,কোষাধ্যক্ষ সুমাইয়া ইসলাম,প্রচার সম্পাদক সানিয়াতুল বিদা সাদিয়া,এছাড়াও উপস্থিত ছিলেন জেমস,বিলাশ মন্ডল,আরিফুল ইসলাম, স্বপন মিয়া, নবীন সদস্য উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সজিব,শাওন সরকার সহ- প্রমুখ।