ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার সম্মেলন অনুষ্ঠিত

Date: 2023-04-20
news-banner



মোঃ ফারজুল ইসলাম 
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:

অদ্য ১৯ এপ্রিল ২০২৩ রোজ বুধবার, মাদারগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মাদ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোস্তফা আল আমিন (পীর সাহেব, হাসানপুরী)। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার্থীদের কে আমল ও আত্মশুদ্ধির সমন্বয়ে শুদ্ধ ধারার ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আশার আলো হিসাবে কাজ করে যাচ্ছে। বক্তব্যে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করেন। 
 
প্রধান বক্তা হিসেবে মুল্যবান আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আব্দুল ফাত্তাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার  সাবেক কওমি মাদ্রাসা সম্পাদক মাওলানা  মাসুদুর রহমান। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave Your Comments