ঢাকায় আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০ মে

Date: 2023-04-20
news-banner



টি. সি সরকার, কুমিল্লা।। "ধর্ম যার যার- রাষ্ট্র সবার"- এ শ্লোগান সামনে রেখে আসছে ২০ মে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট  আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু। 
এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
এতে কুমিল্লা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে দলে দলে যোগ দিয়ে সম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।



Leave Your Comments