স্টাফ রিপোর্টার।। "বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" এই শ্লোগান সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে ২৬ এপ্রিল বুধবার হতে ২৮ এপ্রিল শুক্রবার তিনদিন ব্যাপী জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লা'র উদ্যোগে আজ ২৬ এপ্রিল বুধবার সকাল ৯টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলার শুভ উদ্বোধন।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত সকল বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং কুমিল্লায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার।