দূর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Date: 2023-04-27
news-banner



মো:নূর আলম,দূর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি

লড়াই, সংগ্রাম, গৌরব ও সাফল্যের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরবময় পথচলার ৭১তম বর্ষে পদার্পণ করলো আজ (২৬ এপ্রিল)।
৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দূর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে প্রাক্তন-বর্তমান-শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দূর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি মোরশেদ আলম এর সঞ্চালনায় সাবেক সভাপতি শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়নের নেতা ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ,
আরো বক্তব্য রাখেন, সাবেক নেতা আলকাছ উদ্দিন মীর,  সাবেক দূর্গাপুর উপজেলা সংসদের সভাপতি রমিজ উদ্দিন, শাহীনূর আলম সাজু,হাশেম আলী,আল মোস্তাসিম,আজারুল হক মাসুম, নজরুল ইসলাম,রুপন কুমার সরকার, গোলাম মোস্তফা হীরা,শাহান আলী,আল আমিন ।
এছাড়াও বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল,সাবেক  সাংগঠনিক সম্পাদক ওয়ালি হাসান কলি,সাবেক ছাত্র নেতা মাসুদ খান,আজিম উদ্দিন, গিয়াসউদ্দিন।
বর্তমান উপজেলার সংসদের সভাপতি রফিক মিয়া,সাধারন সম্পাদক নূর আলম, সহ সভাপতি নুর আলম খান, সহ সাধারণ সম্পাদক কবির প্রমুখ।

 সারাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও উপজেলা সংসদ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। 

এ সময় নেতারা শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানান ।

 ‘১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্রদের যে অংশ জরুরি অবস্থা ভেঙ্গে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল বের করেছিলেন তাদের বৃহৎ অংশ পরবর্তীতে মিলিত হয়ে গঠন করেন এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক এবং একমাত্র ছাত্র গণসংগঠন। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৈষম্যহীন একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির জন্য লড়াই অব্যাহত রেখেছে।

একইসাথে এদেশের মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৭ এর সেনাহঠাও আন্দোলনে ছাত্র ইউনিয়নের ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, গনতান্ত্রিক আন্দোলনে ছাত্র ইউনিয়নের রয়েছে অসংখ্য শহীদ। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে জড়িত রয়েছে ছাত্র ইউনিয়নের নাম। এখনো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্বৈরাচারী রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে, গণতন্ত্রহীনতা, শিক্ষাবানিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিত্ব এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিনির্মানে ছাত্র ইউনিয়ন লড়াই জারি রাখবে। সেই সাথে সারাদেশের শিক্ষার্থীদের, বৈষম্যহীন একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির লড়াই জোরদার করার আহ্বান জানান।

Leave Your Comments