আল আমীন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাও স্থলবন্দরে মুখপাত্র নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারন সম্পাদক সুজন মিয়ার উদ্যোগে আজ ২০২৩ মহান মে দিবস উদযাপন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯ টায় র্যালি করে দুপুর ২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
সুজন মিয়ার সঞ্চালনায় উক্ত আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলম মিয়া, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াজ করুনী সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুকুল, সভাপতি আমদানি ও রপ্তানীকারক সমিতি, বাবু অরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আমদানি ও রপ্তানিকারক সমিতি, মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদ, রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগ, আমজাদ আলী, সাধারণ সম্পাদক নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগ।
শ্রমিক দিবস, দোয়া ও আলোচনা সভার শেষে লটারির মাধ্যমে প্রথম পুরুষ্কার বাইসাইকেল, দ্বিতীয় পুরুষ্কার সিলিং ফ্যান, তৃতীয় পুরুষ্কার একটি মোবাইল হ্যান্ডসেড ও ষোল জনকে ঘড়ি পুরুষ্কার দেওয়া হয়, এবং ৩ হাজার শ্রমিকের জন্য খাবারের আয়োজন করা হয়।