বেলাবতে যুবকের উপর হামলার ঘটনায় গ্রাম্য সালিশে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলেন কোটিপতি বাবাসহ ৩ সন্তান

Date: 2023-05-02
news-banner

 এস আই খানঃ

নরসিংদীর বেলাবতে পাওনা টাকার জের ধরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকেরা শাহিন নামে এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনায় গ্রাম্য সালিশে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলেন কোটিপতি বাবা মিন্টু মিয়াসহ শ্যমল, সজিব ও সবুজ নামে তার ৩ সন্তান। সোমবার বিকালে সল্লাবাদ ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে গ্রাম্য সালিশ বসে। এসময় বেলাব প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ইউনিয়ন যুবলীগ নেতা, ইউপি সদস্যসহ গ্রমের দলীয় নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সালিশে মিন্টু মিয়া ও তার সন্তানদের নানান অপকর্মের বিষয়ে আলোচনা হয়। সালিশ নিস্পত্তিতে মিন্টু মিয়া সহ তার তিন সন্তানকে  বিপ্লব ডাক্তার, আহত শাহীন সহ সকল গ্রামবাসীর কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। সেই সাথে বিপ্লব ডাক্তারের কাছে মিন্টু মিয়ার পাওনা ৫০০০ টাকা মাফ করে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে কোনো লেনদেনের কোনো অভিযোগ থাকবে না বলে জানানো হয়।  

হামলার ঘটনা ঘটেছিলো গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সল্লাবাদ দক্ষিণপাড়া গ্রামে। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল সল্লাবাদ গ্রামের মিন্টু মিয়া নারায়নপুর বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী। একই গ্রামের ডেন্টাল ডাক্তার বিপ্লব মিয়ার চেম্বার ও নারায়নপুর বাজারের মিন্টু মিয়ার দোকনের পাশে।  মিন্টু মিয়ার ছেলে শ্যামল মিয়ার কাছে দাতের ডাক্তার বিপ্লব মিয়া চিকিৎসার টাকা বাকী রাখে। অন্যদিকে উক্ত ডাক্তার মিন্টু মিয়ার রড ও সিমেন্ট দোকান থেকে সিমেন্ট বাকী নেয়। মিন্টু মিয়ার ছেলে শ্যামল মিয়া বিপ্লব ডাক্তারের কাছে সিমেন্টের বকেয়া টাকা চায়। কিন্তু ডাক্তার বিপ্লব শ্যামল মিয়ার কাছে চিকিৎসার টাকা পাবে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে শ্যমল মিয়া বেলাব থানায় বিপ্লব মিয়ার নামে অভিযোগ করেছে বলে জানান। 

এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্যামল মিয়াসহ মিন্টু মিয়ার বাকী ছেলেরা বেলাব থানার চার-পাচঁজন পুলিশ নিয়ে বিপ্লব মিয়ার বাড়িতে যায়। কিন্তু বিপ্লব মিয়াকে বাড়িতে না পেয়ে বিপ্লব মিয়ার ভাতিজা  সৌদি প্রবাসী শাহীন মিয়াকে ঘর থেকে ডেকে এনে পুলিশের উপস্থিতিতে শ্যমল মিয়া গং শাহীন মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। 

এ সম্পর্কে আহত শাহীন মিয়া সাংবাদিকদের বলেন, মিন্টু মিয়ার সাথে তার চাচা বিপ্লব ডাক্তারের টাকা পয়সা পাওনাদানা নিয়ে বিরোধ আছে। কিন্তু তারা তাকে বাসায় না পেয়ে পুলিশ পরিচয় দিয়ে আমাকে ডাক দিলে আমি ঘর থেকে বের হয়। আমি ঘর থেকে বের হবার সাথে সাথে শ্যমল মিয়া ও তার সাথে আসা লোকসকল আমাকে মারধর করে ও টেনে হেচড়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়েও মেরে ফেলতে চেয়েছিলো। কিন্তু উপস্থিত পুলিশ সদস্যসরা কোনো সাহায্য ও সহযোগীতায় এগিয়ে আসেনি বরং তারা দুরে নিরব দাড়িয়ে ছিলো। আহত শাহীন সহ এলাকাবসীরা এর সুষ্ঠ তদন্ত করে  এর সাথে সম্পৃক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। 

ভুক্তভাগী বিপ্লব জানান,মিন্টু মিয়ার সাথে আমার টাকা পাওনা  নিয়ে দন্ধ ছিল। এ ঘটনায় মিন্টু মিয়ার ছেলেরা প্রথমে আমার দোকানে আমাকে মারধর করে। পরে রাতে আবার পুলিশ নিয়ে আমার বাড়িতে আমাকে খোঁজতে যায়। এসময় আমাকে বাড়িতে না পেয়ে আমার ভাতিজা সৌদী প্রবাসী শাহিনের উপর হামলা চালায়।

অভিযুক্ত শ্যামল মিয়া তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা বিপ্লবের দোকানে হামলা করেছি এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা বরং তারাই আমার দোকানে এসে হামলা করে আমাকে ও আমার ভাইকে মারধর করছে এবং নগদ ৭ লক্ষ ৫০ হাজার লুট করে নিয়ে যায়। 

বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ বলেন,,ঘটনাটি এত বড় কিছু না। শ্যামল নামে এক লোকের অভিযোগের প্রেক্ষিতে এসআই মোস্তাফিজ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু উভয় পক্ষই উত্তেজিত হয়ে একটু হাতাহাতি ঘটনা ঘটে। সকালে আমরা আবার ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক মিমাংসা  করে এসেছিলাম। সল্লাবাদ ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান সোমবার গ্রাম্য সালিশের মাধ্যমে এর সমাধান করবে বলে জানান।  

Leave Your Comments