বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।।
নীলফামারীর ডিমলায় সোমবার সকালে জাতীয় শ্রমিকলীগ ডিমলা উপজেলা শাখার আযোজনে মহান মে বিদস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা বিজয় চত্ত্বরে শ্রমিক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও ডিমলামটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খাঁন লোহানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন, ডিমলা থানার ওসি লাইছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এইচএম ফিরোজ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ডিমলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম কামাল সরকার ডিআই প্রমুখ।