সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
দীর্ঘ প্রায় ৪০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা ( জিএসএসসি)। রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে কলেজে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
স্বপ্ন সাথী করে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা ইতোমধ্যে মেসে ফিরতে শুরু করেছে। ক্যাম্পাস ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। শুরু হয়ে যাবে বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা এবং সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীরা জানায়, প্রায় ৪০ দিন পর ক্যাম্পাসে ফিরে ভালো লাগছে। পরিচিত প্রাঙ্গণে বন্ধুদের আড্ডায় ক্যাম্পাসের প্রনবন্ততা আরো বাড়বে। এর আগে গত ২১ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কলেজে ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাক্রমে গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।