ডাসারে ব্যাপকহারে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত।

Date: 2023-05-03
news-banner



সাকিব হাওলাদার ডাসার, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের ডাসারে দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম । গত মার্চ মাসে ডাসারে একটি কুটিরশিল্প মেলার আয়োজন করা হয়। সেই মেলা ও একটি মারামারির ঘটনা ঘটে সরেজমিনে ও বিভিন্ন তথ্যমতে জানা যায় কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার ছড়াতে এই মারামারির ঘটনা ঘটে।

এর কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার মাথাচারা উঠছে কিশোরগ্যাংয়ের দৌরত্ম যার উদাহরণ হিসেবে গতকাল ০২ মে ডাসার থানার মসজিদ মার্কেট নামক স্থানে একটি মারামারির ঘটনা ঘটে যার কারন বের করতে গিয়ে জানাযায় মোটরসাইকেলের ওভার টেকিং নিয়ে এই মারামারির সূত্র। সেই সূত্র ধরে কালকের এই মারামারির ঘটনা ঘটে বলে জানাযায়।
এঅবস্থায় ভুক্তভোগী পরিবার জানায় বেশ কিছু দিন যাবত ধরে কিরোশ গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন প্রকার মারামারি করে আসছে সেই ধারায় আমার ছেলেকে গতকাল রাতে বেধড়ক মারধর করে এবং বিভিন্ন স্বর্নের চেইন,মোবাইল সহ নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যায়,ওরা বিভিন্ন সময় এলাকায় যারা ঘুরতে আসে তাদের ধরে আটকিয়ে টাকা দাবি করে এই সব বলে থাকে। তিনি বলেন আমার ছেলে এখন মুমূর্ষু অবস্থায় কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে,এর পরিপ্রেক্ষিতে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
 
পরবর্তীতে দায়িত্বরত অফিসার থেকে জানা যায় তিনি বলেন যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন।

Leave Your Comments