শেরপুরের শ্রীবরদীতে এক হাজার পাচশত পিস ইয়াবাসহ গ্রেফতার ১
Date: 2023-05-05
আল আমীন শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লংগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। এসময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এবিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।