সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Date: 2023-05-11
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি  : সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে খুলনার ফুলতলায় বিএমএসএস'র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মে  বুধবার বিকাল ৪ টায় খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে প্রায় ২ শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে।সমকামীতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএমএসএসএর সিলেট বিভাগীয় উপ প্রচার সম্পাদক নাজমুলের মেরুদন্ড ভেঙ্গে দেয়ায়, যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার  রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা'র  সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  মহাসচিব সুমন সরদার, সহ সম্পাদক সেলিম হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি খন্দকার আশিকুর রহমান, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান,সাধারন সম্পাদক মিজানুর রহমান, যশোর  জেলা কমিটির  সভাপতি নাসিম রেজা,কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, উপশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম,খুলনাা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,যশোর জেলার সাধারন সম্পাদক  শরিফুল ইসলাম,খুলনা বিভাগীয় অর্থ সম্পাদক মুশফিকুর রহমান, বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবু, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, অভয়নগর উপজেলার উপদেষ্টা মুন্সী আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক ফিরোজ খান খোকন, তোফাজ্জেল হোসেন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এছাড়া বিএমএসএস-এর কেন্দ্রীয় সহকারী সম্পাদক মানসুর রহমান জাহিদ, পাইকগাছা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ ও আব্দুল মজিদ সহ সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠিন কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন বিএম এসএসের কেন্দ্রীয়,বিভাগীয়, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের  প্রমূখ সাংবাদিকবৃন্দ। 

Leave Your Comments