আল আমীন , শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসায় কিতাব বিভাগে (দাওরায়ে হাদিস) সবক ইফতেতাহ অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ মে) দুপুরে উপজেলার বেকিকুড়া (কাজী বাড়ি) পাহাড়ী এলাকায় অবস্থিত ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজনে অফিস কক্ষে এই প্রথম কিতাব বিভাগে
দাওরায়ে হাদিস) সবক ইফতেতাহ এবং নুরানী বিভাগের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে মোমেনশাহীর খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মাওঃ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হাফি. বিশেষ মেহমান হিসেবে জামালপুর কেন্দ্রীয় মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব
মাওঃ মুফতি মনিরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ, মাওঃ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মাওঃ আঃ রহমান জাওহারী, মুহতামিম মাওঃ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামাসহ অন্যান্যরা অংশ গ্রহণ করেন।