শেরপুরের নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Date: 2023-05-14
news-banner




আল আমীন 
শেরপুর প্রতিনিধি:

র‍্যাব-১৪ (জামালপুর) ক্যাম্পের একটি দল জামালপুর সদর থানাধীন তুলসিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী থানার চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী আলাল উদ্দিন কে (৩২) গ্রেফতার করে। আলাল উদ্দিন নালিতাবাড়ীর পোড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের পুত্র। গত ১৭ ফেব্রুয়ারী সে পার্শ্ববর্তী তোয়ালকুচি গ্রামের মনিরুজ্জামান এর কন্যাকে ধর্ষণ করে। ভিকটিমের মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামী আলাল উদ্দিন পলাতক ছিল।
   
পরবর্তীতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১২ মে বিকেলে জামালপুর জেলার সদর থানার তুলসিপুর বাজার হতে আসামী  আলাল উদ্দিনকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে। ধৃত আসামীকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments