গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
"শেখ হাসিনার বারতা নারী - পুরুষ সমতা" এই স্লোগানে, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হরিপুর ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ১৪-০৫-২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিশ্ব "মা" দিবস ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল , উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রুবেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, হরিপুর-ঠাকুরগাঁও। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার,জনাব জাহিদ ইবনে সুলতান। মহিলা যুবলীগ সভাপতি মোছাঃ জেসমিন আক্তার শিখা, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকিয়া সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হরিপুর- ঠাকুরগাঁও।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়াউল হাসান মুকুল, রুবেল হোসেন, জাহিদ ইবনে সুলতান, জাকিয়া সুলতানাসহ অনেকেই।
আরোও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।