ছাতক উপজেলায় জলবায়ুর বিরূপ প্রভাব নিরসনে ৭০ হেক্টর ভূমি বনায়ন

Date: 2023-05-18
news-banner



সৈয়দ হেলাল আহমদ বাদশা সিলেট গোয়াইনঘাট।। 

সিলেট বন বিভাগের  সুনামগঞ্জ রেঞ্জের ছাতক বন বিভাগের পুনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের গাছের চারা রোপন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
ছাতক উপজেলার বাহাদুর পুর ও রাজেন্দ্রপুর মৌজায় সরেজমিন পরিদর্শনে সারি সারি গাছের চারা রোপনের দৃশ্যের দেখা মেলে।

এই সময় বনবিভাগের এই কার্যক্রমে নেতৃত্ব দিতে দেখা যায় সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন।

জানাযায়, সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিটের বাহাদুরপুর ও রাজেন্দ্রপুর মৌজায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ আর্থিক সালে উপযুক্ত প্রজাতির ৭০ হেক্টর বাগান সৃজন কাজ চলমান রয়েছে। যা  এক লক্ষ ১২ হাজার টি চারা রোপন করা হবে যেটি পানিতে ভাল জন্মায়। চারার মধ্যে রয়েছে, হিজল,করছ,জারুল,অর্জুন ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান,এ পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার টি গাছের চারা রোপন করা হয়ে গেছে।আগামী সপ্তাহের মধ্যে এক লক্ষ বারো হাজার টি গাছের চারা রোপনের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগানটি সফল বাগানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave Your Comments