কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ২ বিট কর্মকর্তা আহত

Date: 2023-05-19
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া বনবিভাগের ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান (৩৫) ও পিএম ফরমান আলী (৩২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত দুইজনকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১৭ মে (বুধবার) রাতে ভাটেরা ফরেষ্ট অফিস সংলগ্ন কুলাউড়া-সিলেট রেললাইনের পাশে এ ঘটনাটি ঘটেছে।

বনবিভাগ সুত্রে জানা যায়, ভাটেরা হিল রিজার্ভে টহল শেষ করে বিট কর্মকর্তা হাফিজুর রহমান ও স্টাফ ফরমান আলী রাত ৯ টার দিকে ভাটেরা অফিসে মোটর সাইকেলযোগে ফেরার পথে বিট অফিস সংলগ্ন রেললাইনের পাশে ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল দা ও লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রাঘাতে পিএম ফরমান আলী মাথায় ও বিট অফিসার হাফিজুর রহমানকে লাঠির আঘাতে মারাত্মক জখম করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ গ্রহণের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেছেন বলে জানান।

Leave Your Comments