শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

Date: 2023-05-19
news-banner



আল আমীন শেরপুর প্রতিনিধি।। 

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ১০পিছ ইয়াবা সহ হামিদুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রামের 
মৃত আবুল কাশেমের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়ার নির্দেশে এএসআই রাফেল চাম্বুগং ও এএসআই হরিপদ পাল সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তিনানী কলেজের সামনে থেকে ১০ পিছ ইয়াবা সহ হামিদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত হামিদুল ইসলামের নামে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে 
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মাদক ও জুয়ার  ব্যাপারে আমার কাছে কোন ছাড় নেই। এসব নির্মুল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave Your Comments