আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।।
গুচ্ছ পদ্ধতিতে তৃতীয়বারের মত সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌছে দিতে গেরিলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
নির্দিষ্ট সময়ের পর দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুততম সময়ে নির্দিষ্ট কেন্দ্রে পৌছে দিতে এ সার্ভিস চালু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা সহ অবিভাবকদের সার্বিক সহযোগিতা করছে ছাত্র ইউনিয়ন।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমানুল সোহান বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে থাকে। শোষণ ও শোষিতদের পক্ষে আমাদের এ লড়াই। তারই ধারাবাহিকতায় আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এ আয়োজন করেছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইট বলেন, অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন ভবন গুলো চিনেনাহ, এছাড়াও অনেক পরীক্ষার্থী দেরি করে আসে। তাদেরকে দ্রুততম সময়ে নির্দিষ্ট কেন্দ্রে পৌছে দিতে আমাদের এই 'গেরিলা বাইক সার্ভিস' কার্যক্রম। এছাড়াও এই প্রখর গরমে অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে আমরা সুপেয় পানি বিতরন করেছি। এবং তাদের বিশ্রামের ব্যবস্থা করেছি। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বদা প্রস্তুত।