আল আমীন , শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (২০ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা কৃষকলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।
উপজেলা কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেরপুর জেলা কৃষকলীগের ভূমিবিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ সরকার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, হাবিবুর রহমান মোল্লা, সহ মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী কৃষকলীগের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
একই দিন পৃথক অনুষ্ঠানে নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২৮৩ জন কৃষকের মাঝে ধান বীজ, স্প্রে মেশিন, সেচ পাম্প, হুইডার, ও সিডার বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ।