শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি অফিসের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত
Date: 2023-05-22
আল আমীন, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য দিনব্যাপী কৃষি অফিস আয়োজিত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষন কেন্দ্রে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। এতে প্রশিক্ষন প্রদান করেন ট্রেনিং কো-অর্ডিনেটর মো.নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।