ভাঙা পায়ে ভর্তি পরীক্ষা দিলেন অদম্য মাইসুরা, স্বপ্ন বিবিএ'তে পড়ার

Date: 2023-05-28
news-banner




আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।।  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছভুক্ত ব্যবসায় শাখার 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ভাঙা পায়ে মেঝেতে বসে পরীক্ষা দিলেন মাইসুরা রহমান। শারীরিক অসুস্থতার সকল বাধা পেরিয়ে চেয়ারে বসতে না পেরে এভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন তিনি। 


আজ শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে ইবির ব্যবসায় প্রশাসন ভবনে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ভবনটির নিজতলার ১০৫ নং কক্ষে মাইসুরা বিশেষ এ পরীক্ষার ব্যবস্থা করে দেন কর্তৃপক্ষ।

মাইসুরা কুষ্টিয়ার মেয়ে। তিনি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের পড়াশোনা করেছেন। স্বপ্ন বিবিএ'র কোন বিভাগে পড়াশোনা করা। তাই সকল বাধ্যবাধকতা আড়ালে রেখে তিনি লড়াই করে যাচ্ছেন।

মাইসুরার বাবা মোখলেসুর রহমান বলেন, রিকশা থেকে পরে গিয়ে পা ভেঙে যায়। বিশ্ববিদ্যালয়ের সবাই তাঁকে সাহায্য করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে মেঝেতে বসে পরীক্ষার ব্যবস্থা করে দেয়ায় ধন্যবাদ। 


মাইসুরা বলেন, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে রোভার ও বিএনসিসির সদস্যরা সাহায্য করেছেন। বাবা মা সবসময় আমার পাশে আছেন। তাদের স্বপ্ন পূরণে এখনো লড়াই করা। কষ্ট করছি আশা করি চান্স পাবো। 


এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, মেয়েটি অসুস্থ জানতে পেরে উপাচার্য মহোদয়কে জানানো হয়। পরে পরীক্ষার্থীর সুবিধার্থে উপাচার্যের আদেশে আদিষ্ট হয়ে নিচে বসে পরীক্ষা দিতে ব্যবস্থা করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ নেই।

Leave Your Comments