হরিপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Date: 2023-05-29
news-banner



গোলাম রব্বানী হরিপুর(ঠাকুরগাঁও )।।ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২৮/০৫/২০২৩ ইং বিকাল ৪  ঘটিকার সময় বঙ্গবন্ধুর মুরালে  পুষ্প স্তবক অর্পণ ও দোয়া করা হয়, দোয়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সন্ধ্যায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব   করেন জনাব এ কে এম শরিফুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিপুর ঠাকুরগাঁও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন বাবু নগেন কুমার পাল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।  জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,   জনাব জনাব মোঃ তাজুল ইসলাম অফিসার ইনচার্জ হরিপুর থানা, জনাব মোঃ রায়হানুল হক মিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও। জনাব মোঃ জাহিদ ইবনে সুলতান ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও, জনাব মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। জনাব মোকাররমা বাবলি, মহিলা আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  মনোভঙ্গ সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন  ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Leave Your Comments