কাওছার আহমদ, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজার জেলার কুলাউড়া এস এস সি- ৯৫ ব্যাচের আয়োজনে নতুন কমিটির অভিষেক ও পাপিয়া খানম এবং জুবায়ের আহমদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংর্বধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় কুলাউড়া পৌর মিলনায়তনে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুলাউড়া এস এস সি- ৯৫ ব্যাচের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালীন সভাপতি জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়ার পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক ও টিবিএফ এর চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, দেশ ট্রাভেলস সত্বাধিকারী আব্দুল বাছিত শাহীন, এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগীয় এডমিন এডঃ মাইনুল ইসলাম দুলাল, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কুলাউড়া ৯৫ ব্যাচের বন্ধু নাজমা খানম চৌধুরী।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তা আনিছুর রহমান, সাংবাদিক ও সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়।
এ ছাড়া উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এস এস সি- ৯৫ ব্যাচের সাধারন সম্পাদক মো. শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, সাংবাদিক কাওছার আহমদ, রুহেল কবীর রুহেল, প্রভাষক স্বপন দাশ, আব্দুর জব্বার, তপন কুমার দেব, মো.শহীদুল হোসেন তুহিন, রুমিনা আফরোজ মনা, জাহাঙ্গীর আলম, বাবর আহমদ, মাসুম আহমদ, সাংবাদিক তাজুল ইসলাম, লিটন সাকি, ফজলুল হক ফজলু, আব্দুল মুক্তাদির মনু, সাহান, মোঃ ফজল মিয়া, খায়রুল ইসলাম, রাজু আহমদ, সালাউদ্দিন সোহেল, ফরহাদ হোসেন, সৈয়দ কামাল উদ্দিন, জাবের খান, শাহিন সাইদ প্রমূখ।
কুলাউড়া ৯৫ ব্যাচের পক্ষ থেকে হজরত শাহজালাল (রঃ) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং হজরত শাহজালাল (রঃ) রহিম চিনারুন মডেল মাদরাসায় সিলিং ফ্যান বিতরন করা হয়।
৯৫ ব্যাচ কুলাউড়া, হবিগঞ্জ ও সিলেট বন্ধুদের অনেকের স্বপরিবারের অংশগ্রহণে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ ও সংবর্ধিত ব্যক্তিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ৯৫ ব্যাচের বন্ধু শিল্পী লিটন সাকির গানে গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল।