পঞ্চগড়ে পেশাগত সমস্যা সমাধান ও নির্মাণ বিধিমালা সংশোধনসহ চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১জুন) সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রেরণ করেন পঞ্চগড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪ দফা দাবী জানান বক্তারা।