ধর্ষণ মামলায় পলাতক আসামী মিজান আটক

Date: 2023-06-08
news-banner



আব্দুল্লাহ আল মামুন:  রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মো. মিজানুর রহামান ওরফে মিজান (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গতকাল ৭ জুন, বুধবার তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। 
র‌্যাব সূত্র জানায়, মিজানুর রহামান ওরফে মিজান দীর্ঘদিনের পলাতক নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা আর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড এবং পর্নোগ্রাফি আইনে ৫ বছর ও ১ লক্ষ টাকা আর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments