হরিপুরে এসবেটর (ভেকু) মেশিন দিয়ে পাকা রাস্তার পাশে পুকুর খননে ফসলী জমি নষ্টের সম্ভাবনার অভিযোগ।

Date: 2023-06-12
news-banner



গোলাম রব্বানী,
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 
ঠাকুরগাঁও জেলায়  হরিপুর উপজেলায় ৫ নং সদর হরিপুর ইউনিয়নের খোলড়া গ্রামের ফাতেমা জামে মসজিদের পাশে। দাগ নং ২৪০৩, ২৪০৪,২৪০৫ খতিয়ান, নং ২৪৮,৬৬৭। 
উক্ত দাগ খতিয়ানে মোঃ ফসিউল আলম পিতা,মৃত এ,কে আমিজ উদ্দিন গং সাং ভবানন্দপুর,উপজেলাঃ হরিপুর, ঠাকুরগাঁও। রাস্তার পাশে পুকুর খনন করলে রাস্তার ক্ষতি ও ফসলি জমি নষ্ট হবে মর্মে মো,আনোয়ারুল কবির পিতাঃ,মৃত,এ,কে আমিজ উদ্দিন গ্রামঃ খোলড়া,বাধা দিতে গেলে,মো,ফসিউল আলম গং বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলে আনোয়ারুল কবির  অজ্ঞান হয়ে পরলে,স্থানীয় লোকজন উদ্ধার করে হরিপুর সদর হাসপাতালে ভর্তি করে। হরিপুর হাসপাতালের ভর্তি রেজিঃ নং ১০৩০/০২ তাং ১০-৬-২০২৩ ইং। 

আনোয়ারুল কবির জানান যে, রাস্তার পাশে  পুকুর খননে রাস্তার ক্ষতি হবে ও  পার্শ্ববর্তী  জমিগুলো পুকুরপাড় গুলো ভেঙে পড়লে,ফসলি জমি নষ্ট হবে। সরকারের নীতিমালা অনুযায়ী ফসলি জমিতে কেউ পুকুর খনন বা আকার আকৃতি পরিবর্তন করতে পারবে না। এই মর্মে আমি বাধা দিতে গেলে আমাকে বেধড়ক মারপিট করে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিতভাবে অভিযোগ করেছি। কেউ যেন ফসলি জমি নষ্ট না করতে পারে।সে জন্য  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি 
আমাকে যারা মারপিট করেছে তাদের বিরুদ্ধে আমি থানায় লিখিত অভিযোগ করবো।

Leave Your Comments