আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি: আগামী ২০ শে জুন অভয়নগরের ভাটপাড়া জগন্নাথধামের উদ্যোগে অনুষ্ঠিতব্য রথযাত্রা উপলক্ষে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৩ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে পরিযদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস,বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান,ভাটপাড়া তদন্তকেন্দ্রের এএসআই শাকিল আহমেদ, জগন্নাথ আশ্রম অধ্যক্ষ রবীন্দ্রনাথ গোস্বামী, আরো উপস্থিত ছিলেন উপজেলা পুজা পরিষদনেতা আওয়ামীলীগনেতা দিলীপ গোস্বামী,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুবাস বিশ্বাস,ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমিনুর রহমান,ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি মিলন কুমার পাল, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস,পুজা পরিষদ নেতা দেবদাস দাস, অজিত কুমার পাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরাম বিশ্বাস,ইউপি সদস্য রেহানা বেগম, ওসমান আলী শেখ,মাহাবুর সরদার,হাফিজুর রহমান,রাজু সরদার, পুজা পরিষদ নেতা অশোক সরকার,রামপদ দাস, ভাটপাড়া বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সমাজসেবক সেলিম রেজা প্রমুখ ব্যক্তিবর্গ।
সভা শেষে চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমানকে সভাপতি তাপস কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং রামপদ দাসকে কোষাধ্যক্ষ করে একটি রথযাত্রা পরিচালনা কমিটিসহ বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়।