সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামী-লীগ সদস্য গোলাপ মিয়া।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে নগরীর বাগবাড়ী এলাকায় আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ, নির্বাচনী প্রচারণা করেন আগামী জাতীয় নির্বাচনে সিলেট চার আসনে সংসদ সদস্য পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ২১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওযার আহ্বান জানান।