আব্দুল্লাহ আল মামুন:
রাজধানীর
কামরাঙ্গীচর থানা এলাকা থেকে মো. হৃদয় মৃধা ও মো. হেলাল মিয়া নামের দুইজন মাদক
কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। ৯ জুন (শনিবার) রাত
পৌনে বারোটার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দখল হতে ৫ কেজি গাঁজা উদ্ধার
করা হয়েছে বলে জানা যায়।
সূত্র জানায়, থানাধীন
মাদবর বাজার নৌকা ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান নিয়েছে,
এমন এক গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.
ফজলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ
গাঁজাসহ কারবারি হৃদয় ও হেলালকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে
কামরাঙ্গীরচর থানায় মাদক আইনে মামলা নথিভুক্তির পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
বলে সূত্রে জানা যায়।