অভয়নগরে বাঘুটিয়ায় আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

Date: 2023-06-16
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।

বাঘুটিয়া  ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ উদ্যোগে ১৫ ই জুন বিকাল ৪ টায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের  যুগ্ম সম্পাদক  ফারাজী মাসুদুর রহমান টিটো, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক  সোলায়মান হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন,সিনিয়র সহ সভাপতি মোল্যা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত কুমার হোড়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোরশেদ আলম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

 আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোল্যা আতিয়ার রহমান, সহসভাপতি আব্দুল করিম, ফারুক হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,ইউনিয়ন ওলামালীগের সভাপতি আবু হানজালা, ইউপি সদস্য আশরাফুজ্জামান আজাদ,শেখ ওসমান আলী,জনি আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্বাস বিশ্বাস, আবু হোসেন মোল্যা,৭ নং ওয়ার্ড সম্পাদক হাসান আলী,  ৬ নং ওয়ার্ড সম্পাদক মাসুদুর রহমান, ইউনিয়ন  যুবলীগ সভাপতি মাসুম শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মোল্যাসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

Leave Your Comments