হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬ নং ভাতুড়িয়া ইউনিয়নের কেবি কলেজ হয়ে দিলগাঁও গ্রামের রাস্তায়।
দীর্ঘদিন ধরে কুলিক নদীর বালু উত্তোলন করে রাতের অন্ধকারে মহেন্দ্র টলি দিয়ে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করে আসছিল, ৬ নং ভাতুড়িয়া ইউনিয়নে দিলগাঁও গ্রামের মো,হামেদ আলীর ছেলে আঃ সুভান, গত ২৮-২-২০২১ ইং তারিখে হরিপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বরাবরে অভিযোগ করেন কিন্তু কোন পদক্ষেপ না নেওয়ার কারণে আঃ সুভান আরো বেপরোয়া ভাবে বালু উত্তোলন করে । এজন্য এলাকাবাসী হতাশ হয়ে পরে।
কুলিক নদীর কিছু অংশ পার্শ্ববতী রানীশংকৈল উপজেলার মধ্যে পরে কিন্তু সেখানে অভিযোগ কারণ তখনই বালু উত্তোলন বন্ধ হয়ে যায় ।অজ্ঞাত কারণে হরিপুর উপজেলার কুলিক নদীর বালু উত্তোলন বন্ধ হয়নি। ফলে স্কুল কলেজ ছাত্র ছাত্রী ও হাজারো মানুষের দূর্ভোগ সৃষ্টি হয় কালভার্ট ধসে পরার কারণে।
আবারও এলাকাবাসী নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গনপিটিশন দাখিল করেন, ডকেট নং - ৮৪৬ , ১৫-৬-২০২৩ ইং তারিখ। তক্ষনাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশ দেন এবং
বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একে শরিফুল হক ঘটনা স্থলে পরিদর্শন করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।