বগুড়া আদমদিঘী প্রতিনিধি।।
সোমবার (১৯ জুন) রাত ৩ টার দিকে রাত্রীকালিন ডিউটি পরিচালনা করার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়ার পরিত্যক্ত রেলওয়ের রেস্ট হাউজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, হাসুয়া ও হাঁতুড়িসক দুলাল মন্ডল (৩৫), আজাদুল ইসলাম (৪৪), আজিজুল হক খোকন (৪২) নামের নামের তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সদর থানার জাগেরশ্বর হঠাৎপাড়া এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল, কিত্তীপুর এলাকার বদর উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম ও একই জেলার হাটঁ নওগাঁ এলাকার মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে আজিজুল ইসলাম।