বরকলে আওয়ামীলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Date: 2023-06-23
news-banner


আরিফুল ইসলাম সিকদার।।
আজ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী । ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই রাজনৈতিক দলটির জন্ম হয়। 

প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির অধিকার আদায়ের সব আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশের আজ শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।তারই ধারাবাহিকতায়  ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলা আওয়ামীলীগ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে  এর মধ্যে রয়েছে আজ সূর্যোদয়ক্ষণে দলের  কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা,বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরকল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ  অন্যান্য সহোযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বরকল উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক দুলাল তালুকদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়  আরো উপস্থিত ছিলেন নৌকা প্রতিকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান  মো মামুনুর রশিদ মামুন,লোকমান হোসেন,আউয়াল সিকদার,আবু সাইদ, মো ফোরকান, আব্দুর রহিমসহ আরো অনেকে।

Leave Your Comments