শেরপুরের ঝিনাইগাতীতে হেলমেট পরিদান না করে বাইক ড্রাইভিং করায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

Date: 2023-07-11
news-banner



আল আমীন, শেরপুর প্রতিনিধি।। 

শেরপুরের ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল ড্রাইভিং করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ মোটর সাইকেল চালককে দুটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭শত টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ১০জুলাই সোমবার বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজ এলাকায় এ দন্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর শেরপুর-ঝিনাইগাতী সড়কের
 বগাডুবি ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় হেলমেট না পড়ে মোটর সাইকেল ড্রাইভিং না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুটি মামলায়
মেহেদী হাসান(২৫) ও আলম মিয়া(২৫)কে  ৭শত  টাকা জরিমানা করা হয়। এসময় আনসার সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর উপস্থিত সকল জনসাধারণকে আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
 
তিনি আরো জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments