জলঢাকায় বসায়ীকে কুপিয়ে হত্যা জলঢাকায় এক বসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।

Date: 2023-07-11
news-banner


   
বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ : নীলফামারী জলঢাকায় এক হোটেল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

জানা যায়, জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের রাজবাড়ী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে ভবেশ চন্দ্র (৩০) সাথে একই এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে মৃণাল রায়ের স্ত্রী আদুরী রানী সুন্দরীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হওয়ার পরে কয়েক বার উঠোন বৈঠক করেও সুরাহা হয়নি। এরই মধ্যে কিছুদিন আগে সুন্দরী রায় স্বামী মৃণালকে তালাক দেন। 

এরই জের ধরে গত ৯ জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় ভবেশ শিমুলবাড়ি বাজারের মিষ্টির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মৃণাল তার পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে রক্ত জখম করে। ভবেশের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মৃণাল পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভবেশকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর রাত আড়াইটায় মৃত্যুবরণ করেন।

এই বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

Leave Your Comments