র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার

Date: 2023-07-12
news-banner

আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান):  

ঈদের ছুটি শেষে ঢাকামুখী সর্বসাধারণের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা ও ঈদ পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা সচেষ্ট রয়েছেন। এ বিষয়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন থানা এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলেও র‌্যাব সূত্র জানায়।

র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা বিচিত্রাকে জানানো হয় যে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বিভিন্ন থানায় জিডি ও মামলা রুজু হচ্ছে। তাই চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও তৎপর রয়েছে।

র‌্যাব-১০ ঈদ পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইকারী রোধকল্পে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ি, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ২ শিফটে বিশেষ রোবাস্ট পেট্রোল এর মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তৎপর রয়েছেন বলে উক্ত প্রেস বিজ্ঞতিতে উল্লেখ করা হয়। 

Leave Your Comments