সরকারী ভাবে প্রদানকৃত শিক্ষার্থীর ট্যাব হাতিয়ে নেয় প্রধান শিক্ষক

Date: 2023-07-13
news-banner

                              
এম, জামান                                        বদরগঞ্জ প্রতিনিধি ।। 
                                                            দেশের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি ও বই, শিক্ষাউপকরণ,প্রতিষ্ঠানে ডিজিটাল কম্পিউটার ল্যাব,ট্যাব, প্রদান করে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমান সরকার। 

বেশকিছু দিন আগে 
অসহায়, দুঃস্থ, অসুস্থ, মেধাবী- শিক্ষার্থীদের মাঝে ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জনাব ডিউক চৌধুরী এমপি
রংপুর-২,,,

    গতকাল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ইউএনও মহোদয় 
মেধা তালিকায় থাকা লোহানী পাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর দেওয়া  ট্যাব শিক্ষার্থী হাত তুলে দেয় । সেই ট্যাব স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বিপুল ও সহকারী শিক্ষক শাফিউল ইসলাম শাফি রাত ১১ টার সময় শিক্ষার্থীর বাসায় এসে ট্যাব ফেরত নিয়ে যায়।  শিক্ষার্থীর অভিভাবক কারন জানতে চাইলে এই বিষয়ে কথা বলতে অনিচ্ছুক।  তবে প্রধান শিক্ষক  বলেন এই ট্যাব  তার দরকার, পরের মাসে বেতন পাওয়া মাত্র নিজের টাকা দিয়ে ট্যাব কিনে দিবেন। 

বেশ কিছুদিন আগেও  এই প্রধান শিক্ষক এসএসসির পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি গ্ৰহন করেন । নিজস্ব ক্ষমতা দেখিয়ে এই ধরনের ঘটনা তিনি প্রতিনিয়ত ঘটাচ্ছেন । এই ঘটনা কে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন অভিভাবক, সমাজের সচেতন নাগরিক, শিক্ষার্থীরা  সমালোচনা করছেন এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কে চাকুরিচ্যুত করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান।

Leave Your Comments