সান্তাহারে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

Date: 2023-07-13
news-banner


আদমদিঘী উপজেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের পার্শ্বে ডাঙ্গাপাড়া নামক স্থানে নির্মানাধীন ব্রীজের পার্শ্বে ট্রেন যাত্রীদের ম্ল্যূবান মালামাল ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে।

 

(১৩ জুলাই) বৃহম্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতারা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের মৃত বাবলু রহমানের ছেলে শুভ (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানূল ইসলাম রেজাউল (৪১)।

Leave Your Comments