না ফেরার দেশে চলে গেলেন সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার

Date: 2023-07-14
news-banner

 
 রতন বাবু স্টাফ রিপোর্টার।। 

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুমিনুর রহমান রতন সরকার (৪৮)  আর নেই।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন। 

পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার।

রতন সরকারের দীর্ঘদিনের সহকর্মী এবং নীলসাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জুয়েল আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ঢাকায় গিয়েছিলেন রতন সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে ফিরে বুকে ব্যথা অনুভব করছিলেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রতন সরকার নীলফামারী শহরের প্রগতিপাড়ায় জন্মগ্রহণ করেন।
তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments