নেত্রকোণার পূর্বধলায় ২০ কেজি গাজা সহ গ্রেফতার ১

Date: 2023-07-14
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা, (নেত্রকোনা): পূর্বধলায় ২টি ট্রাভেল ব্যাগে থাকা ২০ কেজি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত আড়াইটায় ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা। 

গ্রেপ্তারকৃত কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা করা হবে।

Leave Your Comments