তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। "তীর্থ দর্শনে মানব জীবন ধন্য করুন" -এ শ্লোগান সামনে রেখে আসছে ৫ নভেম্বর রবিবার ৩০দিনের জন্য আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির, ঠাকুরপাড়া, কুমিল্লার যৌথ উদ্যোগে বাসযোগে বেনাপোল হরিদাস ঠাকুরের পাটবাড়ী, শ্রী ধাম মায়াপুর, গয়া, বুদ্ধগয়া, শ্রীবৃন্দাবন, নবদ্বীপ, দিল্লি, অযোধ্যা, কাশীধাম, মথুরাধাম, আগ্রা তাজমহল, কুরুক্ষেত্র, সপ্তর্ষি, হরিদ্বার, ভুবনেশ্বর ও পুরীধামসহ বিভিন্ন তীর্থ দর্শনের আয়োজন করা হয়েছে।
ওই তীর্থ দর্শনে যেসব ভক্ত যেতে ইচ্ছুক যাত্রার ১৫দিন পূর্বে পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ২ কপি রঙ্গিন ছবি, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, চলতি মাসের বিদ্যুৎ বিল, মোবাইল নম্বর, যাত্রী প্রতি ৩৩০০১/- টাকার মধ্যে বুকিং বাবদ অগ্রিম ১০,০০১ টাকা পাসপোর্ট ট্যুর কর্তৃপক্ষের নিকট জামা দেওয়ার জন্য তাদেরকে জানিয়েছেন তীর্থ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধায়ক এবং কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির (ইসকন) এর সভাপতি শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী। জানা যায়- যাত্রার ৭দিন পূর্বে সমস্ত টাকা পরিশোধ করিতে হইবে এবং সময়োপযোগী সাপেক্ষে হালকা বিছানা, মশারী, থালা-গ্লাস, টর্চলাইট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ঔষধ সঙ্গে নিতে হবে এবং দর্শনীয় স্থানসমুহের যাবতীয় খরচ যেমন শ্রাদ্ধ, পূজা, প্রণামী, টেম্পু ও রিক্সা ভাড়া ইত্যাদি যাত্রীগণের নিজ খরচে। বিস্তারিত জানতে ডায়াল করুন: ০১৭১৪-৩৯৯৮৪৪