বালাপুকুর উচ্চ বিদ্যালয়য়ের সাবেক শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন:

Date: 2023-07-17
news-banner



মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধি। 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার, ৫ নং সাপ্টিবাড়ী ইউনিয়নের, ১ নং ওয়ার্ডের,   দুরারকুটি গ্রামের জরীফ উদ্দিনের বড় ছেলে ড. মোঃ মনিরুল ইসলাম চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। 

ড.মনিরুল ইসলাম ২০০৫ সালে বালাপুকুর উচ্চ বিদ্যালয় হতে প্রথম  জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০০৩ সালে বালাপুকুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন করেন।
 
পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- ময়মনসিংহ হতে বিএসসি ফুড  ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০১২ সালে স্নাতক পাশ করেন এবং ২০১৯ সালে জিয়াংনান বিশ্ববিদ্যালয়, ঊষি,  চীন, (চায়না সরকারের বৃত্তির আওতায়) মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ফুড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এতে তিনি মাস্টার্সে আউট স্ট্যান্ডিং একাডেমিক এওয়ার্ড প্রাপ্ত হোন।

তিনি (২০১৩ সাল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ভূক্ত পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় সহকারি পরিচালক পদে যোগদান করেন এবং ২০২৩ সালে উপপরিচালক পদে পদন্নোতি প্রাপ্ত হন। 

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র উপপরিচালক মনিরুল ইসলাম বেইজিংয়ের ইন্সটিটিউট অফ ফুড সায়েন্স এন্ড টেকনোলজি, গ্রাজুয়েট স্কুল অফ চায়নিজ একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্সস থেকে চায়না সরকারের বৃত্তির আওতায়  গত ২৯ জুন সফলভাবে এগ্রো-প্রডাক্ট প্রসেসিং এন্ড ইউটিলাইজেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।  তার গবেষণার বিষয় ছিল  "Functional Properties of Soybean Protein Hydrolysates, Structure of Glycinin-Polyphenol Complex and its Anticancer Activity". তিনি প্রত্যাশা করেন তার অর্জিত জ্ঞান ও চীনে অবস্থানকালীন অভিজ্ঞতা দেশের পল্লী উন্নয়ন তথা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে অগ্রণী ভূমিকা রাখবে।

তার এ অর্জনে বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, সকল ছাত্র-ছাত্রী, পরিবার, বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন,  এলাকাবাসি ও সুশীল সমাজ গর্বিত।

Leave Your Comments