তিতাসে ব্যারিষ্টার নাঈম হাসানের পথসভা অনুষ্ঠিত

Date: 2023-07-17
news-banner

সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা ১ (দাউদকান্দি-তিতাস) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হাসান জামিল সাত্তার এর পুত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান শনিবার বিকালে তিতাস উপজেলায় পথসভা ও আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেন। দিনব্যাপী এ প্রচারনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে রাখেন।


আলোচনা সভায় বক্তৃতা কালে, তিনি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি ২০১৪ সালে তার প্রতি জনগন যে সারা দিয়েছিল, ভবিষ্যতে ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী এ তরুন নেতা বলেন, আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের ধরুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ নেতা বলেন, বিজয়ী হতে পারলে কুমিল্লা -১ আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার ও আশা ব্যাক্ত করেন। তিনি উপজেলার জিয়ারকান্দি, কড়িকান্দি, গাজীপুর ও বাতাকান্দি এলাকায় পথসভা করার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে প্রচারনা চালানোর ঘোষণা দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments