বেলাবতে আওয়ামী লীগ নেতা এম. জহিরুল ইসলাম এর স্মরণ সভা অনুষ্ঠিত

Date: 2023-07-17
news-banner


আবু বকর ছিদ্দিক

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন আওয়ামী লীগ প্রয়াত সাধারণ সম্পাদক   এম. জহিরুল ইসলাম এর  স্মরণ সভা, শনিবার (১৫জুলাই)  বিকালে উপজেলার বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান এর  সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

বেলাব উপজেলা আওয়ামী লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক আজারুল ইসলান ও বিন্নাবাইদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ খুরশিদ  আলম আঙ্গুর মাস্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূইয়া লিটন  ,নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান   মিরাজ মাহামুদ মিরাজ, সাবেক জেলা পরিষদের সদস্য  এডভোকেট শহিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল  ,আমলাব ইউপি চেয়ারম্যান নুরুল হাসান, মরহুম জহিরুল ইসলামের বড় ভাই রাজি উদ্দিন রাজু, জহিরুল ইসলামের বড় ছেলে এম শফিকুল ইসলাম শাহান প্রমুখ।

এছাড়াও বক্তারা   প্রয়াত নেতা এম. জহিরুল ইসলাম এর ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

Leave Your Comments