কুমিল্লার বুড়িচংয়ে ছুরিকাঘাতে এক রাজমিস্ত্রিকে হত্যা !

Date: 2023-07-18
news-banner

 

তাপস চন্দ্র সরকার,  কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায়  বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) নামের এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। (১৭জুলাই ২০২৩) সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর রায়পুর এলাকায়। একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্যের ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রিকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানান।নিহত যুবক বাজেবাহেরচর কাঁঠালিয়া এলাকার আ. মজিদ বেগের ছেলে কামাল হোসেন। 

জানা যায়- স্থানীয়রা এমন ঘটনা দেখে চিৎকার করে কি করলি কি করলি বলে, তখন ঘাতক পালিয়ে যায়। আহত কামাল হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে অনেক আগে। এমন খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান- এলাকার সাবেক মেম্বার শিপনের ছেলে তুষার। সে নেশাপানি করে একজন মাদকাসক্ত। এর আগেও রাজমিস্ত্রী কামাল হোসেনকে তার ঘরে গিয়ে মারধর করেছে। সে কারও কাছে বিচার পায়নি বলে সকলের কাছে বলাবলি করত। নিহত কামাল হোসেন বিয়ে করেছেন তার এক ছেলে এক মেয়ে রয়েছেন, পরিবারের লোকজন সাংবাদিকদের বলেন, তুষার একজন মাদকাসক্ত সে 'নেশাপানি' করে পূর্বেও সে কামাল হোসেন কে একবার মারধর করছে। কামাল হোসেনের হত্যার বিচারের দাবিতে মোঙ্গলবার দুপুরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় কামাল হোসেন মৃত্যুর খবর পুলিশ কে জানালে সাথে সাথে কুমিল্লা পুলিশের সদর সার্কেল ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থলে পুলিশ এর টিম নিয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি ইসমাইল হোসেন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় সবার সহযোগিতা চেয়েছেন আসামিদের গ্রেফতার করার জন্য।

Leave Your Comments