বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Date: 2023-07-20
news-banner


 নড়াইল প্রতিনিধি
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কণ্যা
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও
অগ্রযাত্রা অব্যহত রাখতে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুচিরপোলে
অনুষ্ঠিত শান্তি সমাবশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,  জেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক
দেবাশিষ কুন্ডু মিটুল,জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভ’ইয়া প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু
সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ^াস, বাশগ্রাম ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ সহ জেলার বিভিন্ন নেতাকর্মী।
এর আগে ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে নড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে
নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Leave Your Comments